১২ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠীত হয় এবং বিএনপি সরকার গঠন করে। সম্প্রতি জাতীয় সরকার বিএনপি সংসদের চীপ হুইপ ও হুইপ নিয়োগ দিয়েছেন। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তাছাড়া ও আরো ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
নিয়োগ পাওয়াদের মধ্য আছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন।

