২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ১১৯৪

দেশে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৯৪ জনের মধ্যে রোগটি শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট ১ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন। আর হাম উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৯০৯ জন

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ শিশুর মধ্যে ৩ জন ঢাকা বিভাগের বাসিন্দা। তাদের মধ্যে ২ জন ঢাকা জেলার। এছাড়া সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, নতুন আক্রান্তদের যুক্ত করে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা হয়েছে ১৯ হাজার ৯৩৩ জন

এদিকে হাম ও হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বিপুলসংখ্যক মানুষ। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে। নতুন রোগী শনাক্তের পাশাপাশি শিশুদের মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে।

Related Posts

About The Author